জাতীয়

‘৫০১’কে বিজয়ের প্রতীক ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিসোর্ট ঘটনার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের সেই বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

মাওলানা মামুনুল হক জানান, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরাকে নিয়ে ওই কক্ষে অবস্থান করছিলেন। তার অভিযোগ, সে সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এবং সাংবাদিকরা রিসোর্টে অনুপ্রবেশ করে তাদের হেনস্তা করে এবং লাইভ সম্প্রচার চালায়।

রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ও বিয়ের বিবরণ

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ শরিয়তসম্মত ছিল। জান্নাত আরা তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের প্রাক্তন স্ত্রী। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের পর তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন এবং শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন করেন।

মামুনুল হক আরও অভিযোগ করেন, ঘটনার পর তৎকালীন এনএসআই মহাপরিচালক তার সঙ্গে বৈঠক করে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দেন, যা তিনি প্রত্যাখ্যান করেন। তার মতে, এই পুরো ঘটনা ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক অভিযান।

পোস্টের শেষ অংশে তিনি ‘৫০১’ ঘটনাকে ‘ফ্যাসিস্ট হাসিনার পরাজয়ের দলিল’ বলে ঘোষণা করেন এবং এটিকে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপনের ঘোষণা দেন।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *