আন্তর্জাতিক

ইরান-ইসরাইল হামলা বন্ধের ঘোষণা — মধ্যপ্রাচ্যে স্বস্তি

ইরান-ইসরাইল হামলা বন্ধের ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তির বার্তা এসেছে। পাল্টাপাল্টি সামরিক অভিযান স্থগিত রাখার কথা সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দুই দেশই।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তার এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই তেহরান সামরিক পদক্ষেপ থামানোর সিদ্ধান্ত ঘোষণা করে।

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি: নতুন হামলায় জবাব দেবে ইরান

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, আপাতত হামলা বন্ধ রাখা হচ্ছে। তবে ইসরাইল যদি ইরান বা লেবাননে নতুন করে আক্রমণ পরিচালনা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, দুই মাসের বিরতির পর রোববার দিবাগত রাতে নতুনভাবে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছিল ইরান ও ইসরাইলের মধ্যে। সোমবার সকালেও তা অব্যাহত ছিল। অবশেষে উভয় পক্ষের ঘোষণায় সাময়িকভাবে সেই উত্তেজনার পরিসমাপ্তি ঘটেছে।

সূত্র: এএফপি

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *