ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভারতে জেন-জি আন্দোলনের জয়
দীর্ঘদিনের ছাত্র বিক্ষোভের ফলাফল হিসেবে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলো ভারতের কেন্দ্রীয় সরকারে। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের ধারাবাহিক আন্দোলনের মুখে তিনি নিজের পদ ছেড়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
শনিবার নিজেই এ বিষয়ে মুখ খোলেন সদ্য সাবেক এই শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
আন্দোলনের নেপথ্যে প্রশ্নফাঁস বিতর্ক
গত কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশটি। বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি এবং শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
তরুণ প্রজন্ম তথা জেন-জি আন্দোলনকারীদের এই দাবি শেষ পর্যন্ত সরকারকে পিছু হটতে বাধ্য করে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই ইস্যুতে বিস্তারিত তথ্য আসছে, যা পরবর্তীতে আপডেট করা হবে।

