জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ছাড়লেন বঙ্গভবন, উঠলেন গুলশানে

পদত্যাগের দুদিন পর অবশেষে বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজের বাসভবন গ্রিন ভিলায় ফিরে যান।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হলেও তিনি প্রকৃতপক্ষে দায়িত্ব পালন করেছেন তিন বছর তিন মাস।

কীভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন সাহাবুদ্দিন

২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। একই বছরের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করেন।

নিয়ম অনুসারে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। কিন্তু নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি বঙ্গভবন ছেড়ে দিলেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পরিচিত।

শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *