রাজনীতি

জামায়াতে যোগদান করলেন সাবেক আ.লীগ নেতা মিলন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে জামায়াতে যোগদান করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার কার্যালয়ে সদস্যপদের ফরম পূরণের মধ্য দিয়ে তিনি দলটিতে আনুষ্ঠানিক সম্পৃক্ততা প্রকাশ করেন। এ সময় দলের স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান থেকে ইউটার্ন

দলীয় সূত্র জানায়, আক্তার হোসেন মিলন এতদিন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক পরিচয় থেকে হঠাৎ সরে এসে জামায়াতে যুক্ত হওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির। তিনি জানান, মিলন দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে স্বাগত জানানো হয়েছে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে আক্তার হোসেন মিলন জানান, দলীয় আদর্শ ও নীতির প্রতি অনুপ্রাণিত হয়েই তিনি এই পথে হেঁটেছেন এবং এর পেছনে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ নেই বলে দাবি করেন।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *