জাতীয়

তারেক রহমান বিদেশ সফর: মালয়েশিয়া ও চীনে ৬ দিন

তারেক রহমান বিদেশ সফর: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন মিলিয়ে মোট ছয় দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ চুক্তি সই প্রধান লক্ষ্য।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল রওনা দিয়ে ২২ জুন পর্যন্ত মালয়েশিয়ায় থাকবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন বেইজিং সফর করবেন।

সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ মোট ২৮ জন প্রতিনিধি থাকবেন।

মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরুদ্ধারই মূল এজেন্ডা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করবেন তারেক রহমান। পররাষ্ট্র সচিব জানান, এ সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়া এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিষয়েও আলাপ হবে।

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বেইজিংয়ে দুটি চুক্তিসহ ডজনেরও বেশি সমঝোতা সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *