আন্তর্জাতিক

তমাল-কাণ্ডে নেপাল ভ্রমণে বাংলাদেশিদের ভিসা ঝুঁকি!

নেপালে বাংলাদেশি মাউন্টেনিয়ার তৌফিক আহমেদ তমাল গ্রেফতার হয়েছেন। একজন মালয়েশিয়ান নারী পর্যটকের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের সময় বিদেশি পর্যটকদের হাতে তিনি রঙেহাতে ধরা পড়েন। পরে পুলিশ ডাকা হলে তার মোবাইলে দেশি-বিদেশি একাধিক নারীর আপত্তিকর ফুটেজ পাওয়া যায়।

ঘটনাস্থলে নেপাল পুলিশ উপস্থিত হয়ে তমালের ফোন তল্লাশি করে। একাধিক আপত্তিকর ভিডিও পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তার মোবাইল জব্দ করে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তিনি নেপাল পুলিশের হেফাজতে রয়েছেন।


বাংলাদেশি নারী ট্রেকারদের অভিযোগ

তমালের এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে একাধিক বাংলাদেশি নারী পর্যটক তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তমাল একজন অভিজ্ঞ পর্বতারোহী হওয়ায় বিগত কয়েক বছরে তার নেতৃত্বে নেপালে ভ্রমণ করেছেন অনেক বাংলাদেশি নারী।

তাদের একাংশের দাবি, ভ্রমণকালে নানা অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। হিমালয়ের পাদদেশে ট্যুর অর্গানাইজার হিসেবে তমালের বেশ কয়েক বছরের সক্রিয় যোগাযোগ ছিল বিভিন্ন ট্রেকার গোষ্ঠীর সঙ্গে।

মামলাটি আদালতে গড়ালে এবং অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল ভ্রমণে ভিসা জটিলতা এবং বিধিনিষেধ আরোপের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। এতে দুই দেশের মধ্যে পর্যটন সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


প্রতিবেদন: সি২৪ নিউজ বিডি ডেস্ক c24newsbd.com

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *