জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ নেতা তারেক রহমান।

জীবনবান্ধব বাজেট ও অর্থনৈতিক সংস্কার

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী শাসনের সময় ব্যক্তি স্বার্থে দেশের অর্থনীতিকে ক্ষতবিক্ষত করা হয়েছে। তবে এবার দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

প্রস্তাবিত বাজেটকে তিনি ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে বলেন, এবারই প্রথমবারের মতো বাজেট ঘোষণার আগে বা পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার করায় এই স্বস্তি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, এ বাজেট কেবল বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়—এর মাধ্যমে দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিনটি ধাপে অর্থনীতিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

বিনিয়োগ বাড়ানো, উৎপাদন গতিশীল করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে উন্নয়ন বাজেটে ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধির কথাও জানান সরকারপ্রধান।

সংসদ নেতা বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে মতভেদ থাকলেও জনগণের মধ্যে আশার আলো জ্বালানো সম্ভব হয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে আরও বেশি কথা বলার আহ্বান জানান তিনি, কারণ মানুষ এটাই প্রত্যাশা করে।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *