জাতীয়

মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান চীন সফরে যাত্রা শুরু করেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বেলা ৩টায়) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দালিয়ানে দুই দিনের ব্যস্ত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে মূল রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।


দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী

দালিয়ানে অনুষ্ঠেয় বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (World Economic Forum) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

এর আগে রবিবার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছান তারেক রহমান। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *