রাজনীতি

জিসান বহিষ্কার: প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় শিবির থেকে বহিষ্কার

জিসান বহিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ।

তিনি জানান, গত ১২ জুন রাতে পুলিশ জিসানকে উদ্ধার করার পর থেকে শনিবার দুপুর দেড়টা পর্যন্ত শিবিরের কোনো প্রতিনিধিদল বা জিসানের পরিবারের সদস্যদের তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ফলে নিখোঁজ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।


লিজা ও তার পরিবারকে রাখা হয়েছে পুলিশের জিম্মায়

ফরহাদ আরও জানান, জিসানের বিরুদ্ধে মামলা দায়েরকারী বিধবা নারী লিজা আক্তারকে গতকাল বিকেলে ১৫-২০ জন পুলিশ বা প্রশাসনের লোক বাড়ি থেকে নিয়ে যায়। সেই সময় পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি।

লিজার বড় বোন সাবিকুন্নাহার জানান, বাড়ি থেকে তুলে নেওয়া থেকে শুরু করে থানায় যাওয়া এবং মামলা দায়েরের পুরো প্রক্রিয়া সম্পর্কে তিনি কিছুই জানেন না। কারণ, লিজা ও তাদের বাবা এখনো পুলিশের জিম্মায় আইসোলেটেড অবস্থায় রয়েছেন এবং পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

তবে সাবিকুন্নাহার নিশ্চিত করেন যে, জিসান ও লিজার মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি তিনি আগে থেকেই জানতেন।

এস এম ফরহাদ জানান, প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নীতি অনুযায়ী জিসানকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কোনো অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *