অর্থনীতি

ইমাম মুয়াজ্জিন সম্মানী: বাজেটে ১০ হাজার টাকার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইমাম মুয়াজ্জিন সম্মানী বাবদ মাসিক ১০ হাজার টাকা করে প্রদানের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা বর্তমানে মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতরা ৮ হাজার টাকা সম্মানী পাচ্ছেন।

এ পর্যন্ত সারা দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন।


ধর্মীয় উপাসনালয়ে বরাদ্দ ১ হাজার ৮১ কোটি টাকা

নতুন বাজেটে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের জন্য মোট ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে এই ভাতা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

এবারের বাজেটের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’। বাজেটে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত মোট বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ। মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *