খেলাধুলা

হালান্ড ব্রাজিল বধের পর রাজকুমারীর অভিনন্দন ড্রেসিংরুমে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার পর সরাসরি ড্রেসিংরুমে গিয়ে হালান্ড ব্রাজিল ম্যাচের নায়ককে অভিনন্দন জানালেন নরওয়ের রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচের একদম শেষ দিকে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। তার এই পারফরম্যান্সেই স্বপ্নের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়েজিয়ানরা, যা দেশটির ফুটবল ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে।

ড্রেসিংরুমে উৎসবের মুহূর্ত

জয়ের পরপরই সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন হালান্ড। ঠিক তখনই খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ড্রেসিংরুমে হাজির হন নরওয়ের ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত ইনগ্রিড আলেকজান্দ্রা। সঙ্গে ছিলেন তার ছোট ভাই প্রিন্স স্ভের ম্যাগনাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজকুমারীকে দেখেই এগিয়ে গিয়ে তাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন হালান্ড। পরে দুজনকে হাসিমুখে করমর্দন করতেও দেখা যায়। খেলোয়াড় ও রাজপরিবারের এমন খোলামেলা, আন্তরিক দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য, এই সফরটি মূলত অপ্রত্যাশিত ছিল। রাজকুমারীর বাবা ক্রাউন প্রিন্স হাকোনের এই ম্যাচে উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক কারণে তিনি সফর বাতিল করেন, আর তখনই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে যান ইনগ্রিড।

২২ বছর বয়সী ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের বড় মেয়ে এবং সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *