আন্তর্জাতিক

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গালিবাফ ট্রাম্প হুঁশিয়ারি বার্তায় জানিয়েছেন, একমুখী চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে। এমন মন্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে, আগের সতর্কবার্তা উপেক্ষা করার পরিণতি এখন সামনে আসতে যাচ্ছে।

সমঝোতা স্মারক ও হরমুজ প্রণালির প্রসঙ্গ

পোস্টের সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) পঞ্চম অনুচ্ছেদের ছবিও যুক্ত করেন গালিবাফ, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি উল্লেখ রয়েছে। ওই অংশে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে এমন একটি বাক্য, যাতে বলা হয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানকার জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ চলছে। এই মতবিরোধের জের ধরেই সাম্প্রতিক সংঘাত ও পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পালটা জবাব

এদিকে সাম্প্রতিক সময়ে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো হামলা চালাল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে পালটা হামলা চালায় তেহরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *