ট্রাম্প খামেনি বৈঠক হলে ‘সম্মানিত বোধ করব’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পন্ন হলে ট্রাম্প খামেনি বৈঠক আয়োজনে তার কোনো আপত্তি নেই। বরং এই ধরনের বৈঠক হলে তিনি নিজেকে সম্মানিত মনে করবেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি এখনই সরাসরি দেখা করতে আগ্রহী নন, তবে কূটনৈতিক অগ্রগতি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তার ভাষায়, ‘যদি চুক্তি হয়, তাহলে তার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে।’
চুক্তির শর্তেই নির্ভর করছে বৈঠকের ভবিষ্যৎ
ট্রাম্প স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রে এই বৈঠক আয়োজনের কোনো প্রস্তাব তিনি নিজে দেননি, তবে কেউ কেউ এমন প্রস্তাব দিয়েছেন বলে তিনি অবগত আছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এ নিয়ে বেশি কিছু শুনিনি।’
ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে ট্রাম্প জানান, যদিও তিনি ব্যক্তিগতভাবে তার প্রিয়পাত্র নন, তবে বিভিন্ন মহলে তার ভালো সুনাম রয়েছে বলে শুনেছেন তিনি। বৈঠক হলে তিনি সম্পূর্ণ শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে অংশ নেবেন বলেও জানান।
সূত্র: সিএনএন

