তথ্যপ্রযুক্তি

মেটা সাবস্ক্রিপশন: ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড প্ল্যান

বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন রাজস্ব পথ খুঁজে নিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি শিগগিরই মেটা সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে — ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, তিনটি প্ল্যাটফর্মেই আসছে আলাদা পেইড প্ল্যান।

ইতোমধ্যে কনটেন্ট নির্মাতা, নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ব্যবহারকারীদের মধ্যে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।


তিনটি প্ল্যান, তিনটি মূল্য

মেটার ঘোষণা অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাসফেসবুক প্লাস সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে গুনতে হবে ৩.৯৯ মার্কিন ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাস-এর মাসিক চার্জ নির্ধারণ করা হয়েছে ২.৯৯ ডলার।

এই সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা পাবেন প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন এবং স্টোরি বিশ্লেষণসহ একাধিক একচেটিয়া সুবিধা।

উল্লেখ্য, এই নতুন প্ল্যানগুলো মেটার বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা ও গ্রাহক সহায়তার মতো সুবিধা দিয়ে থাকে।

মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব প্ল্যানে আরও নতুন ফিচার যুক্ত করা হবে। একই সঙ্গে ‘মেটা ওয়ান’ নামের একটি ব্র্যান্ডের অধীনে প্রতিষ্ঠানের সব সাবস্ক্রিপশন সেবাকে এক ছাদের নিচে আনার পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

চলতি বছরের শুরু থেকেই পেইড সেবা চালুর ইঙ্গিত দিয়ে আসছিল মেটা। মূলত যেসব ব্যবহারকারী প্ল্যাটফর্মে আরও বেশি নিয়ন্ত্রণ ও উন্নত অভিজ্ঞতা চান, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্র্যাঞ্চ

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *